ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল

স্পেন ও ফ্রান্সের মতো পরাশক্তিদের পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলের ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল। ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতলেও ২০২৫ সালের জুলাই মাসের পর থেকে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর মুকুটটি হাতছাড়া হয়েছিল আলবিসেলেস্তেদের।

তবে দীর্ঘ প্রায় এক বছর পর, বিশ্বমঞ্চের আসল লড়াই শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে তিন থেকে এক লাফে দুই ধাপ এগিয়ে আবারও এক নম্বরে উঠে এসেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মূলত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ড এবং হন্ডুরাসের বিপক্ষে টানা দুর্দান্ত জয়ই আর্জেন্টিনাকে ফের ফুটবল বিশ্বের এক নম্বর সিংহাসনে বসাতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে।

আর্জেন্টিনার এই রাজকীয় উত্থানের দিনে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়ে বড় ধাক্কা খেয়েছে দিদিয়ে দেশমের ফ্রান্স। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে আকস্মিক হারের পর উত্তর আয়ারল্যান্ডকে হারালেও নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি ফরাসিরা। এক নম্বর থেকে দুই ধাপ নিচে নেমে তারা এখন অবস্থান করছে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে।

অন্যদিকে, ইউরো চ্যাম্পিয়ন স্পেন তাদের ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে যথারীতি র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানটি ধরে রেখেছে। এছাড়া শীর্ষ পাঁচের বাকি দুটি স্থানে কোনো পরিবর্তন আসেনি; ফুটবল পরাশক্তি ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল অবস্থান করছে পঞ্চম স্থানে। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হওয়ার আগে র‍্যাঙ্কিংয়ের এই শীর্ষস্থান পুনরুদ্ধার লিওনেল স্কালোনির শিষ্যদের আত্মবিশ্বাসকে যে বহুগুণ বাড়িয়ে দেবে।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল

Update Time : ০৬:০১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬