ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৪ Time View

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে, দেশটির পালোমপন শহরের পশ্চিমে। ভূমিকম্প এতটা অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা আশপাশের এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ইউএসজিএস-এর প্রাথমিক মডেল বলছে, এই মাত্রার ভূমিকম্পে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারে এবং নড়বড়ে বা অপরিকল্পিত ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে স্থানীয়ভাবে সুনামির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভিসায়ান দ্বীপপুঞ্জজুড়ে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রবল কম্পন অনুভব করেছেন বলে অনুমান করছে মার্কিন জরিপ সংস্থা। সেখানকার অনেক এলাকায় ঘরবাড়ি কেঁপে ওঠে, মানুষ দৌড়ে বাইরে বেরিয়ে আসে।

ইউএসজিএস জানায়, প্রবল কম্পনের কারণে দুর্বল বা খারাপভাবে নির্মিত ভবন ভেঙে পড়তে পারে, আর সাধারণভাবে ভালোভাবে নির্মিত ভবনেও সামান্য থেকে মাঝারি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে সেবু ও লেইতে দ্বীপের উত্তরাঞ্চলে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র জানা যায়নি, তবে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে কাজ শুরু করেছে।

এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ফিলিপাইনে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

Update Time : ০৫:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫