ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ফ্রান্সে দেশজুড়ে কারফিউ, অবস্থা ‘উদ্বেগজনক’,

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ফ্রান্সের অবস্থা ‘উদ্বেগজনক’ উল্লেখ করে সারাদেশে কারফিউ জারি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এই ঘোষণা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

ডিসেম্বর থেকেই ফ্রান্সে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ রয়েছে বিভিন্ন স্থানে; নতুন ঘোষণা অনুযায়ী শনিবার থেকে দেশজুড়ে সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি থাকবে।

প্রধানমন্ত্রী জিন বলেন, করোনার সংক্রমণ বাড়ছেই; দেশের অবস্থা উদ্বেগজনক। বাইরের দেশ থেকে ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেন তিনি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে অস্তিত্ব শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে দাপট দেখিয়ে বেড়াচ্ছে মহামারি করোনা। ফ্রান্সে এই ভাইরাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৯ হাজার মানুষের।

ফ্রান্সে কারফিউ জারির ঘোষণায় বলা হয়েছে, সারাদেশে অন্তত ১৫ দিন এই ঘোষণা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সবাইকে ঘরে থাকতে হবে। বিকেল ৫টার মধ্যে কাজ করে ঘরে ফিরতে হবে।

কারফিউ থাকাকালীন নিত্য প্রয়োজনীয় ও জরুরি ছাড়া সব ধরনের দোকানপাট-শপিংমল বন্ধ থাকবে।

নতুন করে কারফিউ জারির আগে থেকেই দেশটির যেসব এলাকায় করোনার সংক্রমণ বেশি, সেসব এলাকায় এমন অবস্থা জারি রয়েছে। এতে সংক্রমণ কিছুটা কমেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এর বিপক্ষেও মত দিয়েছেন কেউ কেউ।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ফ্রান্সে দেশজুড়ে কারফিউ, অবস্থা ‘উদ্বেগজনক’,

Update Time : ০৬:১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১