ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষে নিহত ২৬

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • ৩৪১ Time View

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে পদ্মা নদীতে বালুবোঝাই বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন।

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ৩০ জন যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠছেন ৪ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

Tag :
জনপ্রিয়

বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষে নিহত ২৬

Update Time : ০৪:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১