ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

বিধিনিষেধ কার্যকরে বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ

করোনা মহামারির মধ্যে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮’ সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

এই আইন সংশোধন হলে কেউ লকডাউনের বিধিনিষেধ না মানলে পুলিশ তাকে শাস্তি দিতে বা জরিমানা করতে পারবে। তবে কী ধরনের শাস্তি পুলিশ দিতে পারবে, সেটা এখনো নিশ্চিত নয়। ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সংশোধনীর প্রস্তাবনা চাওয়া হয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘এখনই পুলিশকে সেই ক্ষমতা দেওয়া হচ্ছে না। এই মহামারি কত দিন থাকবে, সেটা তো আমরা জানি না। এ কারণে পুলিশকে কিছু ক্ষমতা দেওয়ার উদ্যোগ আমরা নিয়েছি। লকডাউন বাস্তবায়নে পুলিশের হাতে তো আসলে কোনো ক্ষমতা নেই। কাউকে তো তারা মাস্ক পরতে বাধ্য করতে পারছে না। তাই আমরা আলাপ-আলোচনা করছি। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আইনটির কী সংশোধন করে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া যায়, সেটা জানিয়ে প্রস্তাব দিতে বলা হয়েছে। তাদের কাছ থেকে প্রস্তাব পেলে সেটা মন্ত্রিসভার বৈঠকে উঠবে। এরপর আইন মন্ত্রণালয়ের মতামত লাগবে। সর্বশেষ রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাদেশ জারি হবে। তবে কাজটা এই মুহূর্তেই হচ্ছে না। আমরা উদ্যোগ নিয়েছি, বাস্তবায়ন করতে একটু সময় লাগবে।’

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

বিধিনিষেধ কার্যকরে বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ

Update Time : ০৫:১৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১