ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা। শুক্রবার (১২ জুন) টরেন্টো স্টেডিয়ামে বসনিয়াকে আতিথ্য দেয় তারা। ১-১ এ নিষ্পত্তি হয় ম্যাচটি। স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোল করেন কাইল লারিন। এর আগে, জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বসনিয়া।

ইতোপূর্বে দুইটি বিশ্বকাপে অংশ নিয়ে মোট ৬টি ম্যাচ খেললেও প্রতিবারই হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। এই প্রথম ম্যাচ না হেরে মাঠ ছাড়তে সক্ষম হলো কানাডা। নিজেদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্টও তুলে নিল দলটি।

ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল বসনিয়া। বেশ কয়েকবার গোলের জন্য শটও নেয় তারা। তবে ফলাফল আসে ম্যাচের ২১তম মিনিটে।

কর্ণার থেকে সিয়াদ কোলাশিনাতসের কাছ থেকে পাওয়া বল দুর্দান্ত এক হেডে কানাডার জালে পাঠিয়ে দেন লুকিচ। ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় কানাডা। ৫২তম মিনিটে কানডার এক ফুটবলারের জোরালো শট আটকে দেন বসনিয়ার ডিফেন্ডার।

এক পর্যায়ে আরও চাপ বাড়ায় কানাডা। একের পর এক আক্রমণে বসনিয়ার রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা চালায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯তম মিনিটে সেই প্রচেষ্টার ফল মেলে। কাইল লারিনের গোলে সমতায় ফেরে কানাডা।

ম্যাচের শেষ ১০ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণের পসরা দেখা যায়। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় উভয় দলের ফরোয়ার্ডরা।

আগামী শুক্রবার (১৯ জুন) কাতারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কানাডা। একইদিন বসনিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

Update Time : ০৫:০৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬