ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

বিশ্ববিদ্যালয়ের ১৭ মে থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৪৬ Time View
করোনা ভাইরাস মহামারীতে প্রায় এক বছর বন্ধ থাকার পর খুলছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি জানান,  ১৭ মে থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। হল খোলার পর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের করোনার টিকা দেওয়া হবে।
যারা এখন হলে অবস্থান করছেন তাদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
গত বছরের ১৭ মার্চ করোনার প্রাদুর্ভাব রুখতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।
করোনার প্রাদুর্ভাব কমে আসায় চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন মহল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি আসতে থাকে। এ নিয়ে আন্দোলনে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ফটকের তালা ভেঙে প্রবেশ করেন। এরপর ঢাবি, রাবিসহ আরও কিছু বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে।
Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বিশ্ববিদ্যালয়ের ১৭ মে থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে

Update Time : ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১