ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা; ২০৫০ সালের মধ্যে সবচেয়ে বড় শহর হওয়ার সম্ভাবনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২০১ Time View

রাজধানী ঢাকার জনসংখ্যা ও পরিধি ক্রমেই বাড়ছে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের চলাচল বেশি হওয়ায় এটি নবম থেকে উঠে এসেছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে। আগামী ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহর হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর আল জাজিরার।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ঢাকায় বাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। একই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা (৪ কোটি ১৯ লাখ মানুষ) এবং তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও (৩ কোটি ৩৪ লাখ মানুষ)।

বিশ্বের মেগাসিটির সংখ্যা এখন ৩৩। ১৯৭৫ সালে এই সংখ্যা ছিল মাত্র ৮। মেগাসিটি বলতে বোঝায় সেই শহর যেখানে ১ কোটির বেশি মানুষ বসবাস করেন। এদের মধ্যে ১৯টি শহরের অবস্থান এশিয়ায়। শীর্ষ ১০ মেগাসিটির ৯টি এশিয়ায়, যেমন ভারতের নয়াদিল্লি (৩ কোট ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের মানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।

এশিয়ার বাইরে একমাত্র মিসরের রাজধানী কায়রো শীর্ষ ১০ মেগাসিটির মধ্যে আছে, যেখানে ৩ কোটি ২০ লাখ মানুষ বসবাস করেন। আমেরিকায় সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বড় শহর নাইজেরিয়ার লাগোস।

জাতিসংঘের মতে, ঢাকার জনসংখ্যা দ্রুত বাড়ার মূল কারণ হলো প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ রাজধানীতে আসা। অনেকে কাজের সন্ধানে আসছেন, আবার অনেকে বন্যা বা সমুদ্রস্তর বৃদ্ধির ঝুঁকি এড়িয়ে ঢাকায় পাড়ি জমাচ্ছেন।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহর ঢাকা; ২০৫০ সালের মধ্যে সবচেয়ে বড় শহর হওয়ার সম্ভাবনা

Update Time : ০৫:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫