ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত ইতিবাচক সাড়া দেয়নি বিসিএসের পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ এবং পাকিস্তানি বাহিনীকে ‘দখলদার বাহিনী’ নিয়ে তুৃমুল সমালোচনা নেটিজেনের এভারকেয়ার থেকে মায়ের বাসায় জোবাইদা রহমান ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ যাত্রী নিহত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া জুবাইদা রহমান দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার প্রক্রিয়া জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন, সরাসরি যাবেন হাসপাতালে এক নজরে বিশ্ব সংবাদ: ৪ ডিসেম্বর ২০২৫

বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ২২ লাখ পার

বিশ্বে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়েছে। বিশ্বে গত একদিনে ৫ লাখ ৮৮ হাজার ৫৭১ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর সারিতেও যোগ হয়েছে ১৪ হাজার ৯৮৮ জনের নাম।

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের তথ্য হালনাগাদকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য বলছে, শনিবার (৩০ জানুয়ারি) সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৫৯৩ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২২ লাখ ১৬ হাজার ২৮৫ জন। করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ ২৯ হাজার ৪২৭ জন।

প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৬৫ লাখ ১২ হাজার ১৯৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৪৫৯ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৩৩ হাজার ৪৮৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ১৭৬ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯১ লাখ ১৯ হাজার ৪৭৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ২২ হাজার ৭৭৫ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে।

Tag :
জনপ্রিয়

কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায়

বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ২২ লাখ পার

Update Time : ০৯:০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১