ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৫ মার্চ ২০২৬ ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, অচিরেই তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, সরকারের নতুন বার্তা বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে: কঠোর হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়ালো

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৩৪ হাজার ৪৬৮ জন। ভাইরাসের কারণে বিশ্বে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ২৯ হাজার ৭৫৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ২৭০ জন।

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এই তথ্য জানা গিয়েছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ভাইরাসটির বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন এখন পর্যন্ত মারা গেছেন। সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও দেশটিতে। এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৯ লাখ ২১ হাজার ৯৮১ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৮৩ জনের। মৃত্যু বিবেচনায় মেক্সিকোর অবস্থান তৃতীয়।

সংক্রমিত রোগীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯৩ লাখ ৭ হাজার ১০৬ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৯৪৯ জনের।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়ালো

Update Time : ০৭:১৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১