ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের

এবার বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী একটি ফ্লাইট। ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটিতে বোমা থাকতে পারে, এই আশঙ্কায় মাঝ আকাশ থেকে সেটিকে ফিরিয়ে নেয়া হয়েছে।

শুক্রবার সকালে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর এআই ৩৭৯ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন শহর ফুকেট থেকে দিল্লির দিকে উড়েছিল।

ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বিমানটির পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে সতর্কবার্তা দেন যে বিমানে একটি বোমা আছে এরকম একটি বার্তা পাওয়া গেছে।

পাইলট তখন জরুবি অবতরণের অনুরোধ করেন।

বিমানটিতে মোট ১৫৬ জন যাত্রী ছিলেন।

ফুকেট বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, আপদকালীন বন্দোবস্ত নিয়েছে তারা। বিমানটি স্থানীয় সময় ১১টা ৩৮ মিনিটে নিরাপদেই ফুকেটে অবতরণ করে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

বোমাতঙ্কে থাইল্যান্ডে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের

Update Time : ১০:৫৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫