ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো: মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ আগামী ৭২ ঘণ্টা হাদির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, নতুন ইন্টারভেনশন করা হবে না: বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি সহ আরও আটজন অধিকারকর্মীকে গ্রেফতার করেছে ইরান হাদির চিকিৎসার সকল ব্যয় বহন করবে সরকার গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

ব্রিটেনে ফেরার অনুমতি পেলেন না সেই শামীমা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৯৬ Time View

পালিয়ে সিরিয়া গিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া ব্রিটিশ কিশোরী শামীমা বেগম তার নাগরিকত্বে দাবি নিয়ে লড়াইয়ের জন্য দেশে ফিরতে পারবেন না। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যের সুপ্রিমকোর্ট তাকে ফিরতে না দেয়ার সিদ্ধান্ত দিয়েছেন।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৫ বছর বয়সে বন্ধুদের সঙ্গে সিরিয়া পালিয়ে যান বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা।  সেখানে আইএসের এক জঙ্গির সঙ্গে তার বিয়ে হয়।

সিরিয়ায় আইএসের পতনের পর তিনি দেশে ফেরার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে।  তার মা যেহেতু বাংলাদেশী এই যুক্তিতে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার কথা বলে ব্রিটেন।  এর তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, শামীমার জন্ম ব্রিটেনেই। তাকে বাংলাদেশে ফিরতে দেয়ার কোনো প্রশ্নই আসে না।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই লড়তে দেশে ফেরার আবেদন করেছিলেন শামীমা।  বিষয়টি এতোদিন আদালতের রায়ের অপেক্ষায় ছিল।

Tag :
জনপ্রিয়

তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

ব্রিটেনে ফেরার অনুমতি পেলেন না সেই শামীমা

Update Time : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১