ঢাকা ০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

ভাংচুর করা বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে গুলি

কুষ্টিয়ায় ভাংচুর হওয়া বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে পুলিশের উপস্থিতিতে পিস্তল উঁচিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা।
ছাই রংয়ের একটি নোহা গাড়ি আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে আসে। এ সময় গাড়ির ভেতর থেকে এক ব্যক্তি অস্ত্র বের করে ফাঁকা গুলি ছোড়েন। এরপর দ্রুত তাঁরা গাড়ি নিয়ে চলে যান।
এ ঘটনা সেখানে উপস্থিত পুলিশ লাইনসের উপপরিদর্শক (এসআই) মকছেদুর রহমান সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাঁদের আটকাতে পারেননি।
পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনা সেখানে উপস্থিত পুলিশ লাইনসের এসআই মকছেদুর রহমান সরাসরি প্রত্যক্ষ করেন। তবে তিনি তাদের আটকাতে পারেননি।
এসআই মকছেদুর বলেন, বেলা ৩টার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে পৌরসভার তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে। এর একটির কাজ প্রায় শেষের দিকে। এরই মধ্যে শুক্রবার রাত ২টার দিকে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুর করে দুর্বৃত্তরা।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, রাত সাড়ে ৭টার দিকে একটি নোহা গাড়ি বঙ্গবন্ধু ভাস্কর্য ঘিরে দুইবার ঘুরে গ্লাস নামিয়ে একজন ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা দ্রুত মজমপুর এলাকার দিকে চলে যায়। ঘটনার পরপরই ব্যস্ততম ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি আবুল কালাম বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

ভাংচুর করা বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে গুলি

Update Time : ০৪:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০