ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি যুদ্ধবিরতি বাড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২১ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ এপ্রিল ২০২৬ ফরিদপুরে অস্বচ্ছল লুৎফরকে স্বাবলম্বি করতে ভুবনেশ্বর নদীর তীরে বানিয়ে দেওয়া হলো মুদির দোকান ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের বিরুদ্ধে মানববন্ধন, গ্রেফতার ও শাস্তির দাবি সংরক্ষিত নারী আসন: আজ মনোনয়ন জমার শেষ দিন

ভাঙ্গায় দুই চাচাতো ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ সংঘর্ষে প্রাণ গেল এক ভাইয়ের

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
  • ৩৫৭ Time View

ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের কালামৃধা গ্রামে দুই চাচাতো ভাইয়ের মধ্যে পারিরারিক বিরোধে সংঘর্ষে প্রাণ গেল লাল মিয়া হাওলাদারের (৫৫)। নিহত লাল মিয়া কালামৃধা গ্রামের মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) বেলা ১১টার দিকে। লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া জানান, কালামৃধা গ্রামের আলাউদ্দিন হাওলাদার ও সোনা মিয়া হাওলাদার আপন দুই ভাই। আলাউদ্দিন হাওলাদারের ছেলে লাল মিয়া হাওলাদারের সাথে সোনামিয়া হাওলাদারের ছেলে সুজন হাওলাদারের(৪) পারিবারিক বিরোধ ছিল। সর্বশেষ তাদের বাড়ির একটি ঘর ভাড়া দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুই পরিবারের সদস্যদের মাঝে সকাল ১০ টার দিকে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ৫জন আহত হয়। এদেরকে হাসপাতালে নেওযার পথে লাল মিয়া হাওলাদার মারা যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান বলেন, দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়েছে। একজন মারা গিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয়

প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি

ভাঙ্গায় দুই চাচাতো ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ সংঘর্ষে প্রাণ গেল এক ভাইয়ের

Update Time : ০৫:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০