ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

ভাঙ্গায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

ভাঙ্গায় দুই সন্তানের জননী মিথিলা আক্তারের (২৬) লাশ গত সোমবার (৩০ আগষ্ট) সকালে উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের চরপাল্লা গ্রামের পিতার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত গৃহবধুর ৬ বছরের একটি পুত্র ও আড়াই বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, চরপাল্লা গ্রামের কৃষক মোতালেব মাতুব্বরের কন্যা মিথিলা আক্তারের লাশ গত রবিবার দিবাগত শেষ রাতে বাড়ির পাশে একটি সফেদা গাছের ডালে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। সোমবার সকালে ভাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। ৮ বছর পূর্বে মিথিলার সঙ্গে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আর্দীপাড়া কানাই নগর গ্রামের রব শেখের ছেলে শাকিল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
মিথিলার বাবা মোতালেব মাতুব্বর জানান, গত রবিবার স্বামীর বাড়ির লোকজন দুই সন্তানকে রেখে মিথিলাকে বাড়ি থেকে বের করে দেয়। নিরুপায় হয়ে মিথিলা বাবার বাড়ি চলে আসে। রবিবার রাতে ফোনে স্বামীর সাথে ঝগড়া হয়। শেষ রাতে তাকে ঘরে না পেয়ে বাড়ির পাশের সফেদা গাছে ঝুলন্ত অবস্থায় দেখেতে পাই।

নাসিরাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম ছিদ্দিকি জানান, শ^শুরবাড়ির নির্যাতনেই মিথিলা আত্মহত্যা করেছে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক সুমন খান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়েছে।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ভাঙ্গায় দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

Update Time : ১১:৩৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১