ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৪ দিন

ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠার পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। এ সময় স্থলপথে ভারত থেকে যাত্রী আসা-যাওয়া বন্ধ থাকবে। তবে পণ্যবাহী যানবাহন চলবে।

শনিবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র এ তথ্য জানায়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রথম দফার মতো এবারও বাংলাদেশের যেসব নাগরিক চিকিৎসার জন্য ভারতে আছেন এবং যাদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম, কেবল তারাই বেনাপোল, আখাউড়া ও বুড়িমারি- এই তিন সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দিল্লি, কলকাতা ও আগরতলার বাংলাদেশ মিশনের অনাপত্তিপত্র নিতে হবে।

গত ২৬ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত বন্ধ রয়েছে।

Tag :

ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল ১৪ দিন

Update Time : ০২:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১