ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৫ মার্চ ২০২৬ ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদ ছুটি শুরু হতে যাচ্ছে জ্বালানি সরবরাহে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, অচিরেই তার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, সরকারের নতুন বার্তা বিশ্বজুড়ে ইসরায়েলের সব দূতাবাসকে নিশানা করে হামলা চালানো হবে: কঠোর হুঁশিয়ারি ইরানের হরমুজ প্রণালী দিয়ে এখন শুধুমাত্র চীনা জাহাজ চলাচল করতে পারবে ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায় অনুষ্ঠান স্থগিত

ভারতে করোনায় ফের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

করোনাভাইরাসের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে খাবি খেতে থাকা ভারত মহামারী শুরু হওয়ার পর থেকে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু দেখল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৫২৯ জনের মৃত্যু হয়েছে।
শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে থাকা বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটি এর আগে কোভিড-১৯ এ একদিনে এত মৃত্যু দেখেনি।
একদিন আগে দেশটিতে ৪৩২৯ জনের মৃত্যু হয়েছিল। তখন সেটিই ছিল মহামারীতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে চলতি মাসের ১২ মে দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছিল, দুই দিন আগ পর্যন্ত সেটিই ছিল দেশটিতে কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরে থাকা দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন দুই লাখ ৮৩ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে।
এদিন নতুন রোগীর সংখ্যাও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে, শনাক্ত হয়েছে দুই লাখ ৬৭ হাজার ৩৩৪ জন। আগের দিন মঙ্গলবার দুই লাখ ৬৩ হাজারের কিছু বেশি রোগী শনাক্ত হয়েছিল।
নতুন আক্রান্তদের নিয়ে দেশটিতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৫৪ লাখ ৯৬ হাজার ৩৩০ জনে।
Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ৪ মার্চ ২০২৬

ভারতে করোনায় ফের একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

Update Time : ০৬:৫৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১