ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে আজ শুক্রবার আরো ১০টি বিল পাস কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যেভাবে নিবন্ধন করবেন কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার বাংলার জয়যাত্রা জাহাজকে ঘুরিয়ে ফের নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ তেহরানের ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন বাজারে সোনালি মুরগির কেজি ৩৮০–৪২০ টাকা; তেলসহ নিত্যসামগ্রীর দাম বাড়তি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ এপ্রিল ২০২৬

ভারতে করোনায় একদিনে আরও ৪০৯২ জনের মৃত্যু

করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতের অবস্থা যেন বর্ণনারও অতীত। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে চার হাজারের ঘর। তবে শনিবারের তুলনায় রোববার কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যাও রয়েছে চার লাখের ওপরে।

রোববার (৯ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন। যা শনিবারের তুলনায় প্রায় ২ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৪১৪ জনে।

মহামারির শুরু থেকে হিসেব করলে শনিবার ভারতে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল। তবে রোববার সেই সংখ্যা কিছুটা কমে এলেও টানা দ্বিতীয় দিনের মতো ছাড়িয়েছে চার হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৩৬২ জনে।

ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মানুষের সর্বশেষ পরিসংখ্যান নিয়ে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩৭ লাখ ৩৭ হাজার।

Tag :
জনপ্রিয়

পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল

ভারতে করোনায় একদিনে আরও ৪০৯২ জনের মৃত্যু

Update Time : ০৫:০২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১