ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে ইন্দোনেশিয়ায় ভূমিধসে ৭ জন নিহত ও ৮২ জন নিখোঁজ

ভারত অধিকৃত কাশ্মিরে বিস্ফোরণের শব্দ

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে এক পোস্টে জানিয়েছেন, তিনি শ্রীনগরে কিছু ‘বিস্ফোরণের’ শব্দ শুনেছেন। এর কয়েক মিনিট পর শহরের অনেক বাসিন্দা এক্সে ভিডিও শেয়ার করে দাবি করে, রাতের আকাশে ড্রোন লক্ষ্য করে বিমানবিধ্বংসী বন্দুক থেকে গুলি চালানো হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের পেশোয়ারের আকাশে ড্রোন ও বিমানবিধ্বংসী গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের আকাশে একটি ড্রোন দেখা যাওয়ার পর কর্তৃপক্ষ বিমানবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।

একজন সংবাদকর্মী বিমানবিধ্বংসী গোলাগুলির শব্দ শুনেছেন, তবে ড্রোনটি কারা পরিচালনা করছিল, তা এখনো পরিষ্কার নয় বলে জানানো হয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।ওমর আবদুল্লাহর এই পোস্টটি এমন একটি সময় এলো, যখন এর কিছুক্ষণ আগেই ভারত ও পাকিস্তান—উভয়ই যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন।

ওমর আবদুল্লাহ বলেন, ‘এই যুদ্ধবিরতির কী হলো? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।’ কিছুক্ষণের মধ্যেই তিনি আরেকটি ভিডিওসহ আপডেট পোস্ট করে বলেন, ‘এটি কোনো যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো গুলি চালাতে শুরু করেছে।’

তবে স্থানীয় সময় রাত ৯টা ৫২ মিনিট নাগাদ নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গোলাবর্ষণ ও শ্রীনগরে বিস্ফোরণের খবর থেমে গেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

শ্রীনগর থেকে বিবিসি উর্দুর সংবাদদাতা রিয়াজ মাসরুরও জানিয়েছেন, শহরে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে বিস্ফোরণের ধরন ও কোথায় হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি এক্সে এক পোস্টে জানান, কচ্ছ জেলাতেও ড্রোন দেখা গেছে। তিনি বলেন, ‘কচ্ছ জেলায় বেশ কয়েকটি ড্রোন দেখা গেছে। এখন সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হবে।

যুদ্ধবিরতির পরও প্রস্তুত ও সতর্ক আছি : ভারতীয় সামরিক বাহিনী

তবে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার জেলা প্রশাসক (ডিসি) জানিয়েছেন, বর্তমানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। পরিস্থিতি অনুযায়ী ব্ল্যাকআউট কার্যকর করা হতে পারে এবং সশস্ত্র বাহিনী ও জেলা প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি পাতিয়ালা ডিসি জানিয়েছেন, যদি কোনো তাৎক্ষণিক হুমকি থাকে, তবে জনগণকে সময়মতো জানানো হবে, তবে বর্তমানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এ ছাড়া রাজ্যের অমৃতসরের ডিসি জানিয়েছেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া গেছে এবং প্রয়োজনে ব্ল্যাকআউট কার্যকর করা হবে। জনসাধারণের উদ্দেশে এক বার্তায় তিনি বলেন, ‘…আমি সবাইকে অনুরোধ করছি, পরিস্থিতি অনুযায়ী ব্ল্যাকআউট কার্যকর হলে বাড়িতে বা ঘরের ভেতরে থাকার জন্য প্রস্তুত থাকুন…আমরা এই মহড়া অনেকবার করেছি, তাই দয়া করে আতঙ্কিত হবেন না। এটি সতর্কতামূলক পদক্ষেপ।’

পরে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি স্থানীয় সময় রাত ১১টার কিছু আগে একটি সংক্ষিপ্ত ব্রিফিং দেন। তিনি বলেন, ‘কয়েক ঘণ্টা ধরে আমরা সন্ধ্যায় হওয়া সমঝোতা বারবার লঙ্ঘিত হতে দেখেছি। এটি আজকে হওয়া সমঝোতার লঙ্ঘন।’

মিশ্রি জানান, ভারতের সশস্ত্র বাহিনী ‘উপযুক্ত জবাব দিচ্ছে’ এবং ব্রিফিংয়ের শেষে তিনি ‘এই লঙ্ঘন মোকাবেলায় পাকিস্তানকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান’। পাকিস্তান এখনো মিশ্রির বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র : এনডিটিভি, বিবিসি, আলজাজিরা

Tag :
জনপ্রিয়

চট্টগ্রামে তারেক রহমান

ভারত অধিকৃত কাশ্মিরে বিস্ফোরণের শব্দ

Update Time : ০৫:৫১:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫