ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে। রোববার (২৭ এপ্রিল) কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর এ সংঘর্ষ হয়। সোমবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়া জেলায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনাবাহিনী। ভারতীয় সেনা কর্মকর্তারা জানিয়েছেন, রাতে পাকিস্তানের সেনা চৌকিগুলো থেকে কোনো উসকানি ছাড়াই গুলি চালানো হয়েছে।

ভারতের প্রতিরক্ষা বিভাগের এক মুখপাত্র পিটিআইকে জানান, ২৭-২৮ এপ্রিল রাতের মধ্যে, কুপওয়া ও পুঞ্চ জেলার বিপরীতে থাকা এলাকা থেকে পাকিস্তানি সেনারা ছোট অস্ত্র দিয়ে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ফের গোলাগুলি হয়েছে

Update Time : ০৫:৩২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫