ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ভোটগ্রহণ চলছে ইভিএমে দুই উপ-নির্বাচনী আসনের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
  • ৫০৫ Time View

আজ ১২ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট নেয়া হচ্ছে।

ইসি সূত্র জানায়, ইসি সচিবালয়ের চাহিদা মতে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনের দিন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো বন্ধ থাকবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী এলাকায় সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ৩৫৩টি।

এই আসনের মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

গত ৯ জুলাই আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এরা হলেন—আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার, বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ ও পিডিপির মো. মহিববুল্লা বাহার।

অপরদিকে সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৩ হাজার ৯৬২ জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

গত ১৩ জুন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসন শূন্য হয়। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তানভীর শাকিল জয় ও বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছবি : সংগৃহীত

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

ভোটগ্রহণ চলছে ইভিএমে দুই উপ-নির্বাচনী আসনের

Update Time : ০৬:৩৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০