ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে আজ শুক্রবার আরো ১০টি বিল পাস কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যেভাবে নিবন্ধন করবেন কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার বাংলার জয়যাত্রা জাহাজকে ঘুরিয়ে ফের নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ তেহরানের ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করলেন পুতিন বাজারে সোনালি মুরগির কেজি ৩৮০–৪২০ টাকা; তেলসহ নিত্যসামগ্রীর দাম বাড়তি আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৯ এপ্রিল ২০২৬

মঙ্গলে নাসার মহাকাশযান পারসিভেয়ারেন্স সফল অবতরণ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • ৭১৬ Time View

আমেরিকান মহাকাশ সংস্থা নাসার মহাকাশযান পারসিভেয়ারেন্স মঙ্গলগ্রহের পৃষ্ঠে অবতরণ করেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২ টা ৫৫ মিনিটে মঙ্গলে অবতরণ করে এই মহাকাশযান।

মঙ্গলে অবতরণের যে মুহুর্তে রেডিও সিগন্যাল নিশ্চিত করে এই সাফল্যের খবর, তৎক্ষণাৎ উল্লাসে ফেটে পড়েন নাসার বিজ্ঞানীরা।

বিবিসি জানিয়েছে, পারসিভেয়ারেন্সের দীর্ঘ সাত মাসের যাত্রা ছিল এটি। ছয় চাকার এই স্বয়ংচালিত যানটি পৃথিবী থেকে তার ৪৭০ মিলিয়ন কিলোমিটার (৪৭ কোটি মাইল) পথের যাত্রা শুরু করেছিল সাত মাস আগে।

যে রোভারটি নাসার তরফে পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে রিয়েল টাইম ছবি তোলার জন্য অটোমেটিক যন্ত্র। এর ফলে ইতিমধ্যে মঙ্গলের মাটি থেকে তোলা প্রথম ছবি পাঠিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলে নাসার এই যান অন্তত দুই বছর ধরে সেখানে অতীতে কোন প্রাণের অস্তিত্ব ছিল কিনা তা জানার চেষ্টা করবে।

মঙ্গলগ্রহে নভোযান অবতরণের ১৪টি প্রচেষ্টা আগে নেয়া হয়েছে। এর মধ্যে সফল হয়েছে আটটি আর এর সবগুলোই ছিল আমেরিকান মিশন। তবে ১৯৯৯ সালে একবার নাসার মঙ্গল মিশন ব্যর্থ হয়েছিল। বিবিসি

Tag :
জনপ্রিয়

পাকিস্তানের রাজধানী ইসলমাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল

মঙ্গলে নাসার মহাকাশযান পারসিভেয়ারেন্স সফল অবতরণ

Update Time : ০৯:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১