ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন ফরিদপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ফরিদপুরে দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনারের সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে যাচ্ছেন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৯ ডিসেম্বর ২০২৫ উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে তারা ঘটনাস্থলে আসেন।
শরীফুল ইসলাম বলেন, মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, বিজিবি সদস্যরা রেলগেটের পাশের এসকেএস টাওয়ারের সামনে অবস্থান করছেন। আর পুলিশ, ডিবি, এপিবিএন সদস্যরা মূল অবরোধস্থলের চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন।
তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত এখান থেকে তারা সরবেন না। যেকোনো মূল্যেই হোক রাষ্ট্রীয়ভাবে আজকেই বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দিতে হবে।
জানা গেছে, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান। পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন।
এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। সে অনুযায়ী এখন ট্রেন পেছানো হচ্ছে।
Tag :
জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন

মহাখালী রেলগেট এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

Update Time : ০৫:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫