ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা যেকোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে নামিয়ে আমরা ঘরে ফিরবো: মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী হাদিকে গুলির প্রতিবাদে সারাদেশে বিএনপির বিক্ষোভ আজ আগামী ৭২ ঘণ্টা হাদির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, নতুন ইন্টারভেনশন করা হবে না: বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান নোবেল পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি সহ আরও আটজন অধিকারকর্মীকে গ্রেফতার করেছে ইরান হাদির চিকিৎসার সকল ব্যয় বহন করবে সরকার গুলি ওসমান হাদির ডান দিক দিয়ে ঢুকে বামে বেরিয়ে গেছে: স্বাস্থ্যের ডিজি এক নজরে বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২৫ আজকের নামাজের সময়সূচি: ১৩ ডিসেম্বর ২০২৫

মাদ্রাসার শিক্ষার্থীদের মূল্যায়নেও অ্যাসাইনমেন্ট

ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থীদের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাসে মূল্যায়ন নির্দেশনা এবং ছয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তর এ নির্দেশনা এবং অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়।

অনলাইনে বা সামাজিক দূরত্ব মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া এবং গ্রহণ করতে বলা হয়েছে মাদ্রাসাগুলোয়। এ সময় শিক্ষার্থীরা কোনো প্রকার পরীক্ষা বা বাড়ির কাজ না নিতেও বলা হয়েছে। বার্ষিক পরীক্ষা ছাড়াই সব ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হচ্ছেন। আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে তাদের শিখন ফল অর্জনে পদক্ষেপ নিতেও মাদ্রাসাগুলোকে বলা হয়েছে।

মাধ্যমিকের মতোই মাদ্রাসার শিক্ষার্থীদের অতি উত্তম, উত্তম, ভালো ও অগ্রগতি প্রয়োজন ইত্যাদির মাধ্যমে অ্যাসাইনমেন্টগুলোর শাব্দিক মূল্যায়ন করতে বলা হয়েছে শিক্ষকদের। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া ও নেওয়ার বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে মূল্যায়নের রেকর্ড সংগ্রহ করতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী এ অ্যাসাইনমেন্ট করতে অর্থনৈতিক চাপের মুখে না পড়ে সে বিষয়েও নজর রাখতে বলা হয়েছে ডিসিদের।

এদিকে শিক্ষার্থীদের নোট-গাইড দেখে অ্যাসাইনমেন্ট করতে নিষেধ করেছে অধিদপ্তর। নোট গাইড দেখে অ্যাসাইনমেন্ট করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে। এক্ষেত্রে আবারও সেই অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে।

অধিদপ্তর থেকে ইবতেদায়ি ও দাখিল শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলো সিলেবাস ও অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। মাধ্যমিকের সঙ্গে মিল থাকা বিষয়গুলোর যেমন বাংলা, ইংরেজি ইত্যাদি ক্ষেত্রে মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য প্রকাশিত সিলেবাস ও অ্যাসাইনমেন্ট অনুসরণ করতে হবে মাদ্রাসা শিক্ষার্থীদের।

Tag :
জনপ্রিয়

তিন দলের দুইজন করে প্রতিনিধি নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা

মাদ্রাসার শিক্ষার্থীদের মূল্যায়নেও অ্যাসাইনমেন্ট

Update Time : ০৭:৪৭:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০