ঢাকা ১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

ভারতের নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্ন ফাঁস ও শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি অ্যাকশনের’ প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধরনা চলাকালে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করেছে দিল্লি পুলিশ। আজ (মঙ্গলবার, ২১ জুলাই) লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। টেলিগ্রাফ ইন্ডিয়ার ও ডিএনএ-এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বিক্ষোভস্থল থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকেও আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধীকে জোরপূর্বক ধাক্কা দিয়ে পুলিশের বাসে তোলা হয়। গতকাল সোমবার শিক্ষার্থীদের সংসদ ভবন অভিমুখে পদযাত্রায় পুলিশের লাঠিপেটার প্রতিবাদে আজ (মঙ্গলবার, ২১ জুলাই) বিরোধী জোটের নেতারা এই ধরনা কর্মসূচির ডাক দিয়েছিলেন।

দিল্লি পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনা দেয়া ও জননিরাপত্তায় বিঘ্ন ঘটানোর দায়ে কংগ্রেস ও বিরোধী জোটের জ্যেষ্ঠ নেতাদের আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন আছে।

এদিকে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রয়োজন হলে আমি দিল্লি গিয়ে বিক্ষোভে যোগ দেব। প্রথম থেকেই আমাদের সমর্থন ছিল এবং থাকবে। আমরা সবাই রাস্তায় নামলে বিজেপি নেতারা পালিয়ে যাবে।’

বিক্ষোভস্থলে এনসিপি নেতা সুপ্রিয়া সুলে ও কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সাথীসানসহ বিরোধী জোটের অন্য নেতারা যোগ দিলে সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছিলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনার প্রস্তাবে রাজি হলেও রাহুল গান্ধী পরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের নতুন দাবি যোগ করে ধরনা চালিয়ে যান, যা ‘অগণতান্ত্রিক’।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

মোদির বাসভবনের সামনে ‘ধরনা’: রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক

Update Time : ০৩:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬