ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১০ মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৮ Time View

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকালের মধ্যে তারা মারা যান। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা গেছেন।

করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন।

এর আগের দুই দিন রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৫ জন করে।

এ নিয়ে গত ৫ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট মোট ৩৭ জনের মৃত্যু হলো। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৭ জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৫ জন এবং করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের একজন, নওগাঁয় একজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃত ৫ জন পুরুষ ও ৫ জন নারী।

বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জনের বয়স ৬১ বছরের উপরে, ৪ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ২ জন।

হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭ জন। এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪জন।

রবিবার সকালে করোনা ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬৩জন, উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬৩ জন এবং করোনা পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৯ জন।

এখানকার করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৮৬টি।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শনিবার রাজশাহীর ৪০২ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৪৫ ভাগ।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ১০ মৃত্যু

Update Time : ০৫:১৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১