ঢাকা ০১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

লকডাউন আরও বাড়তে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
  • ৩৫০ Time View

দেশে করোনাভাইরাসের ভয়াবহতা রোধে চলমান বিধিনিষেধ (লকডাউন) আরও অন্তত এক সপ্তাহ বাড়ানোর চিন্তা করছে সরকার। চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে আগামী ১৬ মে। এরপর আরও এক সপ্তাহ বাড়লে বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত চলে যাবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ বৃহস্পতিবার একটি জনপ্রিয় অনলাইনের বরাতে বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ১৬ মে’র পরে লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়তে পারে।’

‘দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এতে মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে। আর এ কারণেই সংক্রমণ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে’, যোগ করেন প্রতিমন্ত্রী।

এর আগে কোভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারা দেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় সাতদিনের বিধিনিষেধ। লকডাউন শেষে দুদিন বিরতির পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। সেই মেয়াদ শেষ হয় গত ২১ এপ্রিল মধ্যরাতে।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে লকডাউন বাড়ানো হয় ৫ মে পর্যন্ত। এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও লকডাউন বাড়িয়ে আগামী ১৬ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

লকডাউন আরও বাড়তে পারে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Update Time : ১০:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১