ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন চট্টগ্রামে তারেক রহমান বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, স্কটল্যান্ডকে নিলো আইসিসি আইনশৃঙ্খলা ও দুর্নীতি—এই দুটি বিষয়কে অগ্রাধিকার দিতে চান তারেক রহমান অগ্রণী ব্যাংক ফরিদপুর অঞ্চল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুরে জামায়াত এর গণমিছিল জামায়াত ক্ষমতায় আসলে উত্তরাঞ্চলের নদীগুলো পুনরুজ্জীবিত করবে: জামায়াত আমির দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান পোস্টাল ব্যালটে সিল দিয়ে ‘দ্রুত’ পোস্ট অফিসে জমা দিন: ইসি শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’ বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষে

লন্ডন থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
  • ৩৫০ Time View

করোনাভাইরাসের সংক্রমণের কারণে লন্ডন থেকে যাঁরাই আসবেন, তাঁদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ঢাকার আশকোনার হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। এর পাশাপাশি কিছু হোটেলও ঠিক করা থাকবে। সিলেটেও স্থানীয়ভাবে ব্যবস্থা করা হবে।

ঢাকার দিয়াবাড়ী ও হজ ক্যাম্পে কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে জানিয়ে আনোয়ারুল বলেন, “কিছু হোটেলের ব্যবস্থাও রাখা হবে।”

আনোয়ারুল জানান, লন্ডন থেকে যারা আসবেন তাদের দুটো বিকল্প দেওয়া হবে। দিয়াবাড়ী আর হজ ক্যাম্পে সরকারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন অথবা হোটেলে নিজস্ব খরচে কোয়ারেন্টিন।

আড়াই হাজার মানুষের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা সরকারের আছে বলে তিনি জানালে এক সাংবাদিক প্রশ্ন করেন, এই সংখ্যাটা যথেষ্ট কি না?

জবাবে আনোয়ারুল বলেন, “আলোচনা হয়েছে কয়েকটা হোটেলকে ট্যাগ করতে। আগে থেকে নোটিফিকেশন দিয়ে অপশন দিয়ে দিলে তারা কি আমাদের কোয়ারেন্টিনে থাকবে নাকি… সিলেটে যদি আসে তাহলে সিলেটেরটা সিলেটে করা হবে।”

সরকারের কোয়ারিন্টিনে না থেকে হোটেল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, “আমাদের যারাই সিঙ্গাপুরে যাচ্ছেন, অন্য কোনো অপশনই নেই।…তারা আগে থেকেই রুম অ্যালট করে দিচ্ছে, ওই রুমের বাইরে আসতে পারবেন না। নেগেটিভ হলেও হবে না, এরপরেও সেখানে তাদের থাকতে হচ্ছে। তারা আবার টেস্ট করবে।”

করোনাভাইরাস মহামারীর এক বছর পেরিয়ে আসার পর যুক্তরাজ্যে ভাইরাসটির নতুন একটি ধরন সম্প্রতি শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ দেশটির সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। দেশের মধ্যে দাবি উঠলেও সরকার এখনও লন্ডনের ফ্লাইট বন্ধ করেনি।

লন্ডন থেকে যারা আসছেন, তাদের নিয়ে দেরিতে সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশেও করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হচ্ছে কি না- সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমরা তো যে প্রটোকল আছে, তা মানার চেষ্টা করছি।”

Tag :
জনপ্রিয়

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসান বিবেচিত হবেন

লন্ডন থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন

Update Time : ০৯:৪৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০