ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটি ৬২ আরোহী নিয়ে উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত

ইন্দোনেশিয়ায় বিমানবন্দর থেকে ওড়ার পর যাত্রীবাহী উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। শ্রীবিজয়া এয়ারের এই উড়োজাহাজটিতে ক্রুসহ ৬২ জন আরোহী ছিলেন। দেশটির নৌবাহিনী জানিয়েছে, সাগরে উড়োজাহাজটির বিধ্বস্ত হওয়ার স্থান খুঁজে পেয়েছেন তাঁরা।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে ইন্দোনেশিয়ার পরিবহনমন্ত্রীর বরাত দিয়ে উড়োজাহাজটির সাগরে বিধ্বস্ত হওয়ার কথা জানানো হয়। দ্য ডেটিকডটকম পরিবহনমন্ত্রী বুদি কারিয়ার বরাত দিয়ে জানায়, বিমানবন্দর থেকে ১২ মাইল দূরে এটি বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শ্রীবিজয়া এয়ারের এই উড়োজাহাজটির মডেল বোয়িং ৭৩৭-৫০০। এটি জাকার্তা থেকে ওয়েস্ট কালিমান্তান প্রদেশের রাজধানী পনতিয়ানাক যাচ্ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, বিমানবন্দর থেকে ওড়ার চার মিনিট পর রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তা আবদুল রাসাইদ বলেন, সাগরের যে এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, সেই এলাকায় নৌযান মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জেলে সলিহিন বলেন, উড়োজাহাজের বিস্ফোরণের শব্দ তিনি শুনেছেন। উড়োজাহাজটি বিধ্বস্ত হতে দেখেছেন তিনি। সলিহিন বিবিসিকে বলেন, ‘উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় বজ্রপাতের মতো মনে হচ্ছিল।’

এদিকে দুর্ঘটনার পর এই উড়োজাহাজের কিছু ধ্বংসাবশেষ ছবি ইন্দোনেশিয়ার টেলিভিশনগুলোয় প্রচার করা হয়েছে। এ প্রসঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য জুলফিকার বলেন, ‘আমরা কিছু তার, ধাতব পাইপ ও জিনসের কয়েকটি টুকরো পেয়েছি।’ দুর্ঘটনার পর শ্রীবিজয়া এয়ারের প্রধান নির্বাহী জেফরসন ইরউইন জাউয়েনা বলেন, উড়োজাহাজটির সার্বিক অবস্থা ভালো ছিল। ভারী বৃষ্টির কারণে ফ্লাইট ৩০ মিনিট দেরি হয়েছিল।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটি ৬২ আরোহী নিয়ে উড়োজাহাজটি সাগরে বিধ্বস্ত

Update Time : ০৫:০৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১