ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি-এইচএসসি: শিক্ষামন্ত্রী

এবার এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন কোনোরকম স্বাস্থ্যবিধি না মেনে তোমরা যেভাবে আন্দোলন করছো, এক্ষেত্রে বরং করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে। সুতরাং তোমাদের এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু সে সময় সংক্রমণ হার বেশি থাকায় সরকার তাদের নিরাপত্তার কথা চিন্তা করে অটোপাসেরর চিন্তা করেছে। কিন্তু ২০২১ সালে যারা পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। তারা তো তেমন প্রস্তুতি নিতে পারেনি। সুতরাং তাদের অটোপাস দেওয়া সম্ভব নয়। সংক্রমণ হারও আস্তে আস্তে কমে যাচ্ছে।

সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) সদ্য স্থাপিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’-এর উন্মোচন এবং ১৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। নিজের সরকারি বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছিলেন তিনি।

নায়েমের মহাপরিচালক প্রফেসর আহম্মেদ সাজ্জাদ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শিক্ষামন্ত্রী বলেন, নায়েমে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হয়েছে। যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম প্রয়োজন বঙ্গবন্ধু তার সবকিছুই করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। দেশের শিক্ষকরা হচ্ছেন সোনার মানুষ গড়ার কারিগর। সব শিক্ষককে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করতে হবে।

সংক্ষিপ্ত সিলেবাসের লিঙ্ক

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fdrive.google.com%2Fdrive%2Fmobile%2Ffolders%2F1xcjr29YG0Ffp79Pt2GclBRG6btK_zfP7%3Fusp%3Dsharing%26fbclid%3DIwAR3KKrKqYkO8MWVpgnt5ggtlnoBmq02NsfR6pysRZMmg2i-ML_MuVcPP4vY&h=AT3G9wKo_agQS9hDgEYUcarG4sIKF8vStwakvFg9U1tiGxi2Ld0iYXFyQ4CIQk-xWGAY3wZkaAywNBAeVCEdpSM2lWcpVCBrnhuPW0vHlJgnHQwWOq7b1cpcYLr_1Br0xpGk

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি-এইচএসসি: শিক্ষামন্ত্রী

Update Time : ০৪:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১