ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন ফরিদপুরের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা ফরিদপুরে দীর্ঘ ৩৫ বছর পর বাইতুল আমান কলেজ গেটে থামল ট্রেন স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনারের সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করতে যাচ্ছেন আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ০৯ ডিসেম্বর ২০২৫ উপদেষ্টা পদে থেকে কেউ নির্বাচনে এমনকি ভোটের প্রচারেও অংশ নিতে পারবেন না: ইসি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

সকাল ৮টায় ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৮৪ Time View

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অবশেষে প্রশাসনের আশ্বাসে আন্দোলনের চতুর্থ দিনে কর্মবিরতি স্থগিত করেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

শ্রমিকরা জানান, কর্মবিরতিতে খুলনার কাশিপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ফলে খুলনা ও ফরিদপুর অঞ্চলের ১৪টি জেলায় তেল সরবরাহ ব্যাহত হয়।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। সকাল থেকে তেল লোড করা শুরু হয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৪ জেলায় পরিবহন বন্ধ থাকে।

Tag :
জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করেছেন

সকাল ৮টায় ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে

Update Time : ০৫:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫