ঢাকা ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং করোনা মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ৪৪৬ Time View

গণভবন থেকে রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহীর সারদায় ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, অবদান রয়েছে।। এ ছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলেও পুলিশ প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ বাহিনী দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশেষ করে আমাদের নারী পুলিশের ভূয়সী প্রশংসা আমরা শুনতে পাই।’

পুলিশ বাহিনীর কল্যাণে সরকারের উদ্যোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘পুলিশের সার্বিক উন্নয়নে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। পুলিশ বাহিনী অনেক সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। নানাবিধ অপরাধ সংঘটিত হয়, সেগুলো দমন করা এবং পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিই। নতুন নতুন ইউনিট আমরা গড়ে তুলি।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পুলিশের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ, শিল্প পুলিশসহ বিভিন্ন পুলিশ আমরা গড়ে তুলি। কারণ বিভিন্ন কাজের ক্ষেত্রটা ভিন্ন, সেজন্য ট্রেনিংটাও সেভাবে দেওয়া দরকার। সেদিকটায় লক্ষ্য রেখে পদক্ষেপ নিয়েছি।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসের ক্ষেত্রে পুলিশ দক্ষতার সঙ্গে ব্যবস্থা নেয়। সেজন্য আমরা বিভিন্নভাবে তাদের প্রশিক্ষণ দিচ্ছি। স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নসহ বিভিন্ন বিশেষায়িত পুলিশও আমরা গড়ে তুলি। কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় নেওয়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার জন্য দুটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন গড়ে তুলি।’

শেখ হাসিনা বলেন, ‘জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ অ্যান্টি টেররিজম ইউনিট এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি) গঠন করা হয়েছে। অপরাধীকে শনাক্ত করা এবং মামলা তদন্তে তথ্য উদঘাটনে বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টার, গেরিলা, অটোমেটেড ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন সিস্টেম এবং আধুনিক রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করা হয়েছে।’

শেখ হাসিনা আরো বলেন, ‘নারী আর্মড পুলিশ ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। নারীদের পুলিশে যোগ দেওয়া জাতির পিতা স্বাধীনতার পরপরই শুরু করেছিলেন এবং ব্যাপকভাবে তারা অবদান রেখে যাচ্ছে।

Tag :

বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং করোনা মোকাবিলায় বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার

Update Time : ০৮:৩৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১