ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গণভোটের ব্যালট যে বাক্সে ফেলতে হবে ভোট কেনাবেচার প্রমাণ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট ভোটকেন্দ্রে আনার জন্য ভোটারদেরকে যানবাহন দেওয়া যাবে না: ইসি ‘জেন-জেড ব্যালট’ জরিপের ফলাফল প্রকাশ; শীর্ষে বিএনপি, দ্বিতীয় জামায়াতে ইসলামী প্রায় প্রত্যেকটি জরিপেই জয়ের পথে এগিয়ে রয়েছে বিএনপি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার, ব্যাপক টহল শুরু মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক সৈয়দপুর বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই : বিএনপি

সব রেকর্ড তছনছ, ভারতে একদিনে ৪২০৫ জনের মৃত্যু

কোভিড-১৯ মহামারিতে বিধ্বস্ত ভারত। লাশের সারি বড় হতে হতে দেশটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২০৫ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎকালের রেকর্ড প্রাণহানি। নতুন চার সহস্রাধিক মৃত্যু নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে মহামারিতে প্রাণহানি আড়াই লাখ ছাড়াল।

একদিনে ৪২০৫ জনের মৃত্যু দক্ষিণ এশিয়ার দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ। গত ৮ মে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু দেখেছিল ভারত। এর পর কয়েক দিন মৃত্যু কিছুটা কমে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের আপডেট তথ্যে বলা হয়েছে, গত একদিনে ভারতে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১৯ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে।

৫ মের পর থেকে এক সপ্তাহে ৩০ লাখ রোগী শনাক্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ব উদ্বেগ সৃষ্টি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৯ লাখ ৮৩ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। মহামারি দেখা দেওয়ার পর এটিই সর্বোচ্চ পরীক্ষা। সরকারের তথ্য মতে, এ পর্যন্ত ২৪ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। দেশটিতে টিকা দেওয়া শুরু হয় ১৬ জানুয়ারি।

গত শনিবার ও রোববার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছিল ৪ হাজারের গণ্ডি। তবে সোমবার ও মঙ্গলবার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও বুধবার ফের চার হাজার ছাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

Tag :
জনপ্রিয়

গণভোটের ব্যালট যে বাক্সে ফেলতে হবে

সব রেকর্ড তছনছ, ভারতে একদিনে ৪২০৫ জনের মৃত্যু

Update Time : ০৭:০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মে ২০২১