ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা জারি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ Time View
সরকারি চাকরিজীবীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও কর্মঘণ্টা শেষে যথাসময়ে অফিস ত্যাগ নিশ্চিত করতে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নির্দেশনা সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রযোজ্য হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মঘণ্টা অনুযায়ী অফিসে উপস্থিত থাকা এবং সময়মতো অফিস ত্যাগ করা বাধ্যতামূলক।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দপ্তর ও সংস্থাগুলোকে যথাযথ নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
Tag :
জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা জারি

Update Time : ০১:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬