ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের

  • Reporter Name
  • Update Time : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • ৪১৯ Time View

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের হওয়া দুই মামলার আবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার দুপুরে রাজধানীর নগর ভবনে ঘুড়ি উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলার আবেদন করা হয়।

একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী সুপ্রিমকোর্টের আইনজীবী সারোয়ার আলম।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে সাকরাইন উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের আইনজীবীদের এ আহ্বান জানান মেয়র শেখ ফজলে নূর তাপস। এসময় তিনি বলেন, আমি মামলাগুলোর বিষয়ে জড়িত নই। দুই আইনজীবী এগুলোর আবেদন করেছেন। আমি তাদের অনুরোধ করব, মামলার আবেদনগুলো যেন প্রত্যাহার করা হয়।

মেয়র তাপস বলেন, আমার বিষয়ে সাঈদ খোকনের মন্তব্য ‘মানহানিকর’। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে।

তিনি জানান, আগামীকাল থেকে তিনি এ বিষয় নিয়ে গণমাধ্যমে আর কথা বলবেন না। কারণ বিষয়টি ইতোমধ্যে একটি ‘প্রহসনে’ রূপান্তরিত হয়েছে।

সম্প্রতি দক্ষিণ সিটির বর্তমান ও সাবেক মেয়র নিজেদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেন। সেই বক্তব্যের সময় তাপসের বিরুদ্ধে ‘মানহানিকর মন্তব্য’ করা হয়েছে অভিযোগ এনে দুটি মামলার আবেদন করা হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আইজনীবী সারওয়ার আলম ও কাজী আনিসুর রহমান আবেদন দুটি করেন।

মঙ্গলবার মামলা দুটির বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ১৯ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

সাঈদ খোকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের

Update Time : ০৯:১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১