ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায় শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত ইতিবাচক সাড়া দেয়নি বিসিএসের পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধকে ‘প্রতিরোধ যুদ্ধ’ এবং পাকিস্তানি বাহিনীকে ‘দখলদার বাহিনী’ নিয়ে তুৃমুল সমালোচনা নেটিজেনের এভারকেয়ার থেকে মায়ের বাসায় জোবাইদা রহমান ভাঙ্গায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ মোট ৪ যাত্রী নিহত বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ দোয়া জুবাইদা রহমান দেশে পৌঁছানোর পর শুরু হবে বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রার প্রক্রিয়া জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন, সরাসরি যাবেন হাসপাতালে এক নজরে বিশ্ব সংবাদ: ৪ ডিসেম্বর ২০২৫

সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি

মূলধারার মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম ও তৃণমূলের সঙ্গে যোগাযোগ সুসংহত করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এ লক্ষ্যে নতুনভাবে একজন তত্ত্বাবধায়ক ও সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে দলটি। যা ইতোমধ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাত টিম ও টিম প্রধানের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই সমন্বিত কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ছাড়া স্পোকসপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন। প্রেস দেখা-শোনা করবেন সাংবাদিক ড. সালেহ শিবলী। টিভি ও রেডিও সমন্বয় করবেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল।

গ্রাসরুটস নেটওয়ার্কের লিড দেবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। অনলাইন এক্টিভিস্ট নেটওয়ার্ক তত্ত্বাবধান করবেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো।

কনটেন্ট জেনারেশন তত্ত্বাবধান করবেন ড. সাইমুম পারভেজ এবং রিসার্চ ও মনিটরিংয়ের বিষয়টি দেখবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা রেহান আসাদ।

প্রসঙ্গত, সাংগঠনিক কর্মকাণ্ড প্রচার, সাংবাদিকদের কাছে তথ্য সহজে পৌঁছে দেওয়া এবং দলের নীতি, আদর্শ, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা দেশবাসীর সামনে কার্যকরভাবে উপস্থাপন করার লক্ষ্যে ২০২২ সালের ২০ জুন ‘বিএনপি মিডিয়া সেল’ গঠন করা হয়। প্রথম দিকে ১০ সদস্যের কমিটি থাকলেও পরে আরও কয়েকজনকে কো-অপ্ট করা হয়েছে।

Tag :
জনপ্রিয়

কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায়

সামাজিক মাধ্যমে যোগাযোগ বাড়াতে বিএনপির নতুন কমিটি

Update Time : ০২:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫