ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬ দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে অন্তত দুটি পরিবর্তন

প্রথম ম্যাচে রীতিমতো ধসে পড়েছে বাংলাদেশের মিডল অর্ডার। যার খেসারতটা দিতে হয়েছে ম্যাচ হেরে। শ্রীলংকার বিপক্ষে সিরিজ হার এড়াতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে মেহেদী হাসান মিরাজের দলকে। তার প্রথম আর সিরিজের দ্বিতীয় ম্যাচটা আজ। এই ম্যাচে একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনাই দেখা দিয়েছে।

বাংলাদেশ একাদশে আসতে পারে অন্তত দুটি পরিবর্তন। প্রথমটি প্রাকৃতিক কারণে। শ্রীলংকার গরমে খেলোয়াড়দের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, সেটা সিরিজের শুরু থেকেই। মিরাজ গল টেস্টে খেলতে পারেননি এ কারণে। অসুস্থতার কারণে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়নি রিশাদ হোসেনের। এবার এই অসুস্থতা পিছু নিয়েছে তানজিম হাসান সাকিবের।

প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নিয়ে বেশ সফল ছিলেন তানজিম। সেই তিনি এবার অসুস্থ হয়ে পড়েছেন। শুক্রবার অনুশীলনেও ছিলেন না এই পেসার। শারীরিকভাবেও বেশ দুর্বল বোধ করছেন তিনি। যে কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে তার খেলাটা অনেকটাই অনিশ্চিত। তার জায়গায় একাদশে ঢোকার সম্ভাবনা আছে প্রথম ওয়ানডেতে না খেলা রিশাদ হোসেনের।

অন্য পরিবর্তনটি অবশ্য ফর্মের কারণে। সেই নামটা লিটন দাস। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানডেতে বেশ অনেক দিন ধরেই ফর্মহীন। প্রথম ম্যাচে তাকে চারে নামানো হয়েছিল। তবে তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এই ফরম্যাটে শেষবার তিনি দুই অঙ্ক ছুঁয়েছেন প্রায় দুই বছর আগে। এরপর থেকে আট ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছেন চার বার, রান করেছেন মোটে ১৩। ফলে তার ওপর আজ আস্থা না রাখার সম্ভাবনাই বেশি। তার জায়গায় দলে ফিরতে পারেন শামীম হোসেন পাটোয়ারী।

পরিস্থিতি বিচারে এই দুই পরিবর্তনই হতে পারে। প্রেমাদাসার স্পিন বান্ধব উইকেটে ৩ পেসারের জায়গায় ৩ স্পিনার খেলানোর সিদ্ধান্তটাও অমূলক নয়। এদিকে লিটন দাসের জায়গায় শামীম আসতে পারেন কম্বিনেশনের কারণেও। লিটনকে চারে খেলালে তিনি, তাওহীদ হৃদয়, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে মিডল অর্ডারের চারজনই ডানহাতি হয়ে পড়েন।

আর ডানহাতিদের বিপক্ষে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার ইতিহাসটা বেশ সমৃদ্ধ। সে কারণে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

Tag :

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে অন্তত দুটি পরিবর্তন

Update Time : ০৮:৪৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫