ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ১৬৭ Time View

সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট। প্রথম এই ফ্লাইটে ৩৯৮ হজযাত্রী রয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২০ মিনিটে বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট (এসভি-৩৮০৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন সৌদি রাষ্ট্রদূত ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা।

প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর হজযাত্রীরা জানান, এবারের ব্যবস্থাপনা গতবারের তুলনায় অনেক উন্নত। তারা আশা করছেন— ভালোভাবে হজ সম্পন্ন করে নিরাপদে দেশে ফিরতে পারবেন।

ধর্ম উপদেষ্টা জানান, এবার হজের প্রস্তুতি আরও গোছানো। আগের বছরের তুলনায় প্রায় ১০০ জন কম সরকারি প্রতিনিধি হজে যাচ্ছেন। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয়ের প্রতিনিধি এবার হজে যাচ্ছেন না।

তবে কিছুটা উদ্বেগের কথাও উঠে এসেছে। হাব সভাপতি জানিয়েছেন, ভিসা জটিলতার কারণে প্রায় ৪ থেকে ৫ হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সব মিলিয়ে প্রথম ফ্লাইটের মধ্য দিয়ে হজযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কর্তৃপক্ষ হজযাত্রীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।

এ বছর তিনটি এয়ারলাইন্স ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে এ দেশের হজযাত্রী পরিবহন করবে। বাংলাদেশ বিমান ১১৮টি প্রাক্‌-হজ ফ্লাইটে ৪৪ হাজার ৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২ হাজার ৭৪০ জন ও ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩ হাজার ৬৫ জন হজযাত্রী পরিবহন করবে।

আগামী ৩১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

Tag :

সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট

Update Time : ০৪:৫৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫