ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তের পর্যালোচনা সভা শনিবার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৩৯ Time View

মহামারির প্রকোপ কমে যাওয়ায় কবে থেকে স্কুল-কলেজ খুলবে তা পর্যালোচনার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের সেই নির্দেশে আগামীকাল শনিবার আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিয়ে এ পর্যালোচনা সভা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্নিষ্ট মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব (পিএস) মাহমুদ ইবনে কাশেম বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, দুই মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য সচিবসহ সংশ্নিষ্টরা বৈঠকে উপস্থিত থাকবেন। এদিকে, বৃহস্পতিবার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও বলেছেন, শনিবারের মধ্যে স্কুল-কলেজ খোলার বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও তা কেবল এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীদের জন্য খোলা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্য শ্রেণিগুলোর জন্য খুলে দেওয়া হবে।
করোনাভাইরাস মহামারির কারণে প্রায় এক বছর ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়গুলো আগামী ২৪ মে খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত হলেও স্কুল-কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।

বর্তমানে স্কুল-কলেজগুলোতে যে ছুটি চলছে, তা আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে সারাদেশে কওমি মাদ্রাসা বাদে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

স্কুল-কলেজ খোলার সিদ্ধান্তের পর্যালোচনা সভা শনিবার

Update Time : ০৫:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১