ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

স্বাগতিক মেক্সিকোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড

  • Reporter Name
  • Update Time : ০৪:৩১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৩৯ Time View

বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে স্বাগতিক মেক্সিকোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। রোমাঞ্চ, নাটকীয়তা ও টানটান উত্তেজনায় ভরা ম্যাচে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে থ্রি লায়ন্সরা।

সোমবার (৬ জুলাই) মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকাতে বজ্রপাতের কারণে ১ ঘণ্টা বিলম্বে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের আগেই স্বাগতিকদের স্টেডিয়ামের ভয়ংকর পরিবেশ নিয়ে ছিল অনেক আলোচনা। সেই আবহেই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিক মেক্সিকো। তবে চাপে না পড়ে সমানতালে লড়াই চালিয়ে যায় ইংল্যান্ড।

মেক্সিকোর আক্রমণাত্মক খেলার বিপরীতে, মাত্র ৯০ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। তবে হাল ছাড়েনি মেক্সিকো। বিরতির আগে হুলিয়ান কিনিওনেস একটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরায় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার এজরি কনসা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের ইংল্যান্ডের হয়ে পেনাল্টি আদায় করেন অ্যান্থনি গর্ডন। স্পট-কিক থেকে গোল করে দলের ব্যবধান আবারও দুই গোলে বাড়ান হ্যারি কেইন।

তবে, কিছুক্ষণ পরই ইংল্যান্ডের বক্সে ফাউল করে বসেন কেইন। সেই পেনাল্টি থেকে গোল করে আবারও ব্যবধান ৩-২ করেন রাউল হিমেনেজ।

এরপর, ম্যাচের শেষ সময়জুড়ে একের পর এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণে তীব্র চাপ সৃষ্টি করে মেক্সিকো। তাদের প্রতিটি ক্রসই যেন ম্যাচের সমতায় ফেরার আভাস দিচ্ছিলো।

শেষ পর্যন্ত, সেই চাপ সামলে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় ইংল্যান্ড। এই জয়ে ১১তম বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলো থ্রি লায়ন্সরা।

এদিকে, ম্যাচ পরিসংখ্যান বলছে বলের দখলে মেক্সিকো ছিলো এগিয়ে। ৬৭ শতাংশ বল দখলে রেখে ২০টি শট নিয়েছে তারা। এছাড়া ১২ টি কর্নার আদায় করেছে স্বাগতিকরা। আবার ম্যাচে তাদের ছিল ৪৯টি ক্রস।

অন্যদিকে, ৩৩ শতাংশ বলের দখল রেখে ইংল্যান্ডের শট ছিল ৬টি। এছাড়া তাদের ছিল মাত্র ৪টি ক্রস এবং দুটি কর্নার।

রোমাঞ্চ, নাটকীয়তা ও টানটান উত্তেজনায় ভরা এই ম্যাচটি ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের আলোচনায় জায়গা করে নিয়েছে।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

স্বাগতিক মেক্সিকোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড

Update Time : ০৪:৩১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬