ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো বেলজিয়াম

শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো বেলজিয়াম। সেটেল স্টেডিয়ামে মঙ্গলবার ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেলজিয়াম।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। এরই ধারাবাহিকতায় নবম মিনিটে চার্লস ডি কেটেলারের গোলে এগিয়ে যায় তারা। বক্সের ভেতরে সুযোগ পেয়ে সহজ ফিনিশে দলকে লিড এনে দেন এই ফরোয়ার্ড।

৩১তম মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। তবে সেই আনন্দ স্থায়ী হয় মাত্র দুই মিনিট। ৩৩ মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোল করে আবারও বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ডি কেটেলারে। এই স্কোরলাইন নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও নিজেদের ভুলেই আরও পিছিয়ে পড়ে যুক্তরাষ্ট্র। গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে এসে নিয়ন্ত্রণ হারান। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাক্সিম ডি কুইপার বল বাড়িয়ে দেন হান্স ফানাকানের কাছে। তার শট ক্লিয়ার করতে ব্যর্থ হন টিম রিম, ফলে বল গড়িয়ে জালে ঢুকে গেলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রোমেলু লুকাকু চতুর্থ গোলটি করলে যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিত হয়ে যায়। এই হারের মাধ্যমে তিন স্বাগতিক দেশই শেষ ষোলো থেকে বিদায় নিল। অন্যদিকে বেলজিয়াম জায়গা করে নিয়েছে শেষ আটে। আগামী ৯ জুলাই লস অ্যাঞ্জেলেসে কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে তারা।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো বেলজিয়াম

Update Time : ০২:৪৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬