ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন তেহরান কোনো অস্থায়ী যুদ্ধবিরতি মানবে না: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি ছুটির দিনে পাম্পে দীর্ঘ লাইন, অলিগলিতেও যানজট এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৭ এপ্রিল ২০২৬ নতুন ২ দিবস পালনের সিদ্ধান্ত সরকারের, একটিতে থাকছে ছুটি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান মধ্যপ্রাচ্যে নতুন করে ১০ হাজারের বেশি সেনাসদস্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ভ্যান ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে উল্টে থাকা পিকআপটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে উদ্ধারকারীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গণমাধ্যমকে জানান, নিহতরা সবাই পিকআপের যাত্রী ছিলেন। তাদের কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় রাশেদ আল মাহমুদ তিতুমীরের জুট মিল পরিদর্শন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত

Update Time : ০৬:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬