ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী

কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে সামরিক পদক্ষেপের ধরন, লক্ষ্য ও সময় নির্ধারণের ‘পূর্ণ স্বাধীনতা’ পেয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের বরাতে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সূত্রের বরাতে এনডিটিভি লিখেছে, ভারতীয় প্রধানমন্ত্রী ‘সন্ত্রাসবাদকে নির্মূল করার জাতীয় সংকল্প’ পুনর্ব্যক্ত করেছেন এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর তার ‘পূর্ণ আস্থা’ রয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও আরএসএস প্রধান মোহন ভাগবত প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছান।

২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটাই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী ঘটনা, যাতে ২৬ জন নিহত হয়েছেন। সূত্রমতে, নরেন্দ্র মোদির  এই বার্তা সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পথ প্রশস্ত করেছে। ২০১৯ সালে বালাকোটে ভারত বিমান হামলা চালিয়েছিল। এবারও নিষিদ্ধ পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার নাম উঠে এসেছে।

ভারত ইতোমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ শুরু করেছে। পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে (হিন্দু ও দীর্ঘমেয়াদি ভিসাধারী বাদে)। সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত, যা পাকিস্তানের ৮৫ শতাংশ পানির যোগান দেয়। পাকিস্তান এই সিদ্ধান্তকে ‘যুদ্ধের শামিল কাজ’ বলে আখ্যা দিয়েছে।

মোদি এর আগে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানকে ইঙ্গিত করে বলেছিলেন, সন্ত্রাসের অভিশাপ মিটিয়ে দেব। ১৪০ কোটি ভারতবাসীর ইচ্ছাশক্তি সন্ত্রাসের মদদদাতাদের মেরুদণ্ড ভেঙে দেবে।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদী

Update Time : ০৫:২৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫