ঢাকা ০১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার ঘোষণা ইরানের ইরানের ওপর ট্রাম্প চাপিয়ে দিতে চান ‘নতুন যুদ্ধ’ ৩০ দিনের মধ্যে চিকিৎসকদের বায়োমেট্রিক চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আগামী ৪৮ ঘণ্টা দেশের চার বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা ইসরায়েল প্রত্যাখ্যান করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ৮ মুসলিম দেশ আজকের নামাজের সময়সূচি: ১৭ আগস্ট ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ দেশে ভূমিকম্প অনুভূত

হাসিনা-কামালের মামলায় আজ রাজসাক্ষী মামুনের জেরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৮ Time View

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে আসামিপক্ষের আইনজীবীরা তার জেরা করবেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর আদালতে জবানবন্দি দিয়ে রাজসাক্ষীতে পরিণত হন সাবেক আইজিপি মামুন। তিনি আওয়ামী লীগ সরকারের সময় পুলিশে রাজনৈতিক প্রভাব, গ্রুপিং এবং জুলাই-আগস্ট আন্দোলনে সরাসরি নির্দেশে গণহত্যা চালানোর অভিযোগের কথা আদালতে তুলে ধরেন।

জবানবন্দিতে মামুন নিজের দায় স্বীকার করে শহীদ ও আহত পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। তিনি বলেন, শেখ হাসিনা ও কামালের নির্দেশে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা ছিল মানবতাবিরোধী অপরাধ।

মামলাটিতে এখন পর্যন্ত মোট ৩৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। অধিকাংশ সাক্ষীই তাদের বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Tag :

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও

হাসিনা-কামালের মামলায় আজ রাজসাক্ষী মামুনের জেরা

Update Time : ০৬:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫