ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী বাড়ল সরকারি ছুটি, পরিপত্র জারি ফরিদপুরে গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা তৈরির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত প্রতি বছর ৭ নভেম্বর জাতীয়ভাবে পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, পরিপত্র জারি যুদ্ধবিরতি বাড়লেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং বেড়েছে হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ইরানের ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২১ এপ্রিল ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২২ এপ্রিল ২০২৬

হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো হোয়াইট হাউজ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প।

সিএনএনের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নেভি ওয়ানের হেলিকপ্টার যোগে হোয়াইট হাউজ  ছেড়ে যৌথ ঘাঁটি অ্যান্ড্রুসে পৌঁছেছেন। সেখানে সংক্ষিপ্ত এক বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তারপর প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিমানে শেষবারের মতো চড়ে পাম বিচে যাবেন তিনি।

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে শপথ নিচ্ছেন জো বাইডেন। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসেরও এদিন শপথ নেওয়ার কথা রয়েছে। ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে উগ্র ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কথা মাথায় রেখে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের শত বছরের প্রথা ভেঙে পরবর্তী প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হাজির না হওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, বাইডেন শপথ নেওয়ার আগেই হোয়াইট হাউজ ছেড়ে যাবেন তিনি।

সেই অনুযায়ী হোয়াইট হাউজ ছেড়ে ইতোমধ্যে বেরিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের জন্য নির্ধারিত মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে যৌথ ঘাঁটি অ্যান্ড্রুজে পৌঁছেছেন তিনি। সেখানে এক সংক্ষিপ্ত বিদায় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে তার।

Tag :
জনপ্রিয়

বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ চালুর কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

হোয়াইট হাউজ ছাড়লেন ট্রাম্প

Update Time : ০৩:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১