ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও বিস্তৃত করার সম্ভাবনা বাড়ছে, ইসরায়েলে আসছে একাধিক রিফুয়েলিং বিমান! ভাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণ নাশের হুমকি, আতঙ্কে পরিবার ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড ইয়ামালকে ‘অন্তত এবার’ ঐতিহাসিক কিছু গড়ার সুযোগ দেবেন না মেসি পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ২০ জুলাই এসএসসির ফল প্রকাশ হচ্ছে না বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে তৈরি সেই ভাস্কর্য অপসারণের কারণ জানা গেলো শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সওয়াল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৯৪৫টি শিশু।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৫২ শিশু এবং উপসর্গ রয়েছে আরও ৮৯৩ জনের।

এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯০৬ শিশু।

গত ১৫ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬৯৮টি শিশু প্রাণ হারিয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে ৬০৫ জন মারা গেছে।

এই সাড়ে তিন মাসে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬৫৩ জনে এবং এর মধ্যে ১১ হাজার ৪৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে এই পর্যন্ত মোট ৮০ হাজার ৪৯৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

Tag :
জনপ্রিয়

কুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

Update Time : ০২:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬