ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল আত্মসমর্পণ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস, ভাঙল রেকর্ড ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলে লড়াইয়ে থাকছেন ১৯৬৭ প্রার্থী ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মা সেতু থেকে ৪৩ মাসে টোল বাবদ আয় ৩ হাজার কোটি টাকা নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাল থেকে প্রচারণা শুরু কৌশলগত কারনেই ফিনল্যন্ডের কাছে আইসব্রেকার জাহাজ অর্ডার দিয়েছে ওয়াশিংটন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জানুয়ারি ২০২৬

৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুত জাতি, আলোকিত ফরিদপুর

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
  • ৪৪২ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে ফরিদপুর শহর। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামতেই দেখা যায়, শহরের সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারি ভবন সজ্জিত হয়েছে লাল-সবুজের আলোয়। তার সঙ্গে শহরের সকল সরকারি অফিস, আদালত, দফতর বর্ণিল সাজে সাজানো হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়
ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়

রক্ত দিয়ে কেনা এই বিজয়কে বরণ করে নিতেই শহরের গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোকসজ্জা। জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়, জেলা পাসপোর্ট অফিস, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত বিল্ডিং, জেলা কারাগার, কবি জসিম উদ্দিন হল, ফরিদপুর জেলা পরিষদ, শেখ জামাল স্টেডিয়াম, সিভিল সার্জনের কার্যালয়, ফরিদপুর পৌরসভা ও জজ কোর্ট সহ সকল সরকারি দফতরের  ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনা মোড়ানো হয়েছে লাল সবুজের চাদরে।

ফরিদপুর পুলিশ সুপারের নবনির্মিত কার্যালয়

ফরিদপুর পাসপোর্ট ভবন
ফরিদপুর পৌরসভা
ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগ
ফরিদপুর জর্জ কোট
ফরিদপুর জেলা পরিষদ
ফরিদপুর জেনারেল হাসপাতাল
ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয়
ফরিদপুর গণপূর্ত বিভাগ
ফরিদপুর জেলা কারাগার

কেবল সরকারি স্থাপনাই নয়, ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও শামিল হয়েছে এ আলোর উদযাপনে। শুধু লাল সবুজই নয়, উৎসবের এ নগরে ছোঁয়া লেগেছে নীল, হলুদ বা সাদারও। আলোক সজ্জার মধ্য দিয়েই আবার কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ আর প্রিয় স্বাধীনতাকে।

সন্ধ্যার পর থেকেই ফরিদপুর শহর রঙিন হয়ে উঠেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোসহ ব্যাংক-বীমা সরকারি দফতর থেকে শুরু করে বিভিন্ন অভিজাত হোটেল, শহরের অলিগলিতে অবস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। রাস্তার দু’পাশ ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রঙের আলোর ঝলকানি।

মহান দিবস উপলক্ষে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়  বিভিন্ন স্থাপনা। এজন্যই ফরিদপুর এখন রূপ নিয়েছে আলোর নগরীতে।

এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলা প্রশাসন সহ অনান্য প্রতিষ্ঠান ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের।

Tag :
জনপ্রিয়

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা আজ, বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

৪৯তম মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুত জাতি, আলোকিত ফরিদপুর

Update Time : ০৫:৩৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০