ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবানরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • ২৭৯ Time View

আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবানরা। মঙ্গলবার এ সরকার ঘোষণা দেয় তালেবানরা।তাদের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

তিনি জানান, তার ডেপুটি হিসেবে নেতৃত্বে থাকবেন তালেবান সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদর। খবর : বিবিসি

মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি, দেশের মানুষ নতুন সরকারের জন্য অপেক্ষা করছে।

তালেবান সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এর আগে জানিয়েছিল, তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারই নতুন আফগান সরকারের নেতৃত্ব দেবেন। যিনি তালেবানের দোহা রাজনৈতিক কার্যালয়ের প্রধান ছিলেন।

তবে সরকার ঘোষণার সময় পাল্টে গেল সে নাম। বারাদার নয় দেশটির নেতৃত্ব পেলেন তালেবানদের সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের সহযোগী মোহাম্মদ হাসান আখুন্দ।

সরকারে অন্যদের মধ্যে রয়েছে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মোল্লা ইয়াকুব এবং দ্বিতীয় ডেপুটি হিসেবে মোল্লা আবদুল সালাম হানাফি।

নতুন সরকারে ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন সরজুদ্দিন হাক্কানি। সিরাজুদ্দিন হাক্কানি যুক্তরাষ্ট্রের ঘোষিত সন্ত্রাসী তালিকায় আছেন। তিনি হাক্কানি নেটওয়ার্কের বর্তমান প্রধান। ২০০১ সালে হাক্কানি নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রকে ‘রাশিয়ার মতো দখলদার আখ্যা দিয়ে’ প্রতিহত করার ঘোষণা দিয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা আপাতত তালেবানের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, তালেবানরা তিন সপ্তাহেরও বেশি সময় আগে আফগানিস্তানের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।

Tag :

আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবানরা

Update Time : ০৪:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১