ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে আদালত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ২৫১ Time View

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ৬ মাসের সাজার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে দণ্ডিত চারজনকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে আদালত। ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে আপিল করেন তারা। পরে শ্রম আপিল ট্রাইব্যুনাল এই আপিল শুনানির জন্য গ্রহণ করেন ও চারজনকে জামিন দেন। এর আগে ড. ইউনূসসহ চার বিবাদী সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন।

১ জানুয়ারি রায়ে জামিনের শর্তে বলা হয়েছিল, ৩০ দিনের মধ্যে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় যেকোনো ব্যবস্থা নিতে পারবেন আদালত। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

মামলার এজহার থেকে জানা যায়, কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা গ্রামীণ টেলিকম পরিদর্শনে যান। সেখানে গিয়ে তারা শ্রম আইনের লঙ্ঘনের বিষয়ে জানতে পারেন। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাঁদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন করা হয়নি। এ ছাড়া প্রতিষ্ঠানের লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি।

মামলায় ড. ইউনূস ছাড়াও আসামি করা হয়েছে গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছে আদালত

Update Time : ০৬:২০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪