ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের এক সুপারমার্কেটে ছুরি হামলাকারী ব্যক্তি জঙ্গি সংগঠন আইএসের অনুসারী : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের এক সুপারমার্কেটে ছুরি হামলাকারী ব্যক্তি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দ্বারা প্রভাবিত ছিল। এই মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শুক্রবারের (৩ সেপ্টেম্বর) এই হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে। এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ছুরি হামলা শুরুর একমিনিটের মধ্যেই পুলিশের গুলিতে নিহত হয় এই উগ্রবাদী। জেসিন্ডা বলেছেন, হামলাকারীর জাতীয়তা শ্রীলঙ্কান। সে ১০ বছর ধরে নিউজিল্যান্ডে বাস করছিল। আজ যা ঘটেছে তা নিন্দনীয়। এটা ঘৃণ্য।

তিনি আরও বলেন, নীতিমালার কারণে হামলাকারীর পরিচয় প্রকাশ করা যাবে না। ২০১১ সালে সে নিউজিল্যান্ডে বাস করা শুরু করে। পরে ২০১৬ সালে এই ব্যক্তি জাতীয় নিরাপত্তা ইস্যুতে ‘পারসন অফ ইন্টারেস্টে’ পরিণত হয়। তখন থেকে সে নজরদারিতে ছিল।

Tag :

Update Time : ০৮:২০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১